Sections
Newsletter
Email:
Poll: Nostalgic about Bangladesh
Nostalgic about Bangladesh ?
Featured author
Home | Features Articles | সময়ের নতুন নাটক ‘শেষ সংলাপ’

সময়ের নতুন নাটক ‘শেষ সংলাপ’

image

সময় নাট্যদলের সাদাঘোড়া নাটকটি মঞ্চে এসেছিল ২০০০ সালে। ২৪টি প্রদর্শনীর পর নাটকটি আর মঞ্চে দেখা যায়নি। নাটকের নির্দেশনা দিয়েছিলেন গাজী রাকায়েত। এরপর ১৯৯৫ সালে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চে আসা একাত্তরের ক্ষুদিরাম এবং ১৯৯৭ সালে আসা আলী যাকেরের নির্দেশনায় ভাগের মানুষ নাটক দুটির মঞ্চায়ন অব্যাহত রেখেছে সময়।

এবার তারা মঞ্চে আনছে নতুন নাটক শেষ সংলাপ। মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ জান্নাম অবলম্বনে নাটকটির ভাষান্তর করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিচ্ছেন আকতারুজ্জামান। এখন নাটকটির মহড়া চলছে। দল থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসের মাঝামাঝি নাটকটি মঞ্চে আসবে।


নাটকটির গল্প প্রসঙ্গে আকতারুজ্জামান বলেন, ‘একজন নতুন সুলতানের অভিষেক এবং তার দাসত্ব মোচনকে কেন্দ্র করে নাটকের গল্প। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে গিয়ে সুলতানকে নিলামে উঠতে হয় এবং তাকে কিনে নেয় একজন পতিতা।’

  • email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text
Tags
No tags for this article
Rate this article
0